✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

খামেনির শেষ বিদায়ে যে বার্তা দিল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৪:১৯:০১ |
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় বিভিন্ন দেশের ও সংগঠনের প্রতিনিধিদের সামনে কোরআন শরিফের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এ তেলাওয়াতগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

সৌদি: সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত
অর্থ: এ আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেছেন-তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বীরূপে দাঁড়িয়েছিল (বদর প্রান্তরে)। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্যদল ছিল কাফির, কাফিররা মুসলিমদের প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে।

তুরস্ক: সুরা নিসার ৯৫ নম্বর আয়াত
অর্থ: এ আয়াতে জিহাদ ও আল্লাহর পথে আত্মত্যাগের মর্যাদা এবং যারা কোনো কারণ ছাড়াই ঘরে বসে থাকে তাদের পার্থক্যের কথা বলা হয়েছে।

আফগানিস্তান: সূরা আল-ফাত
অর্থ: ‘নিশ্চয়ই আমরা আপনাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি’ আয়াতের মাধ্যমে হুদায়বিয়ার সন্ধি এবং প্রতীকী রাজনৈতিক বিজয়ের বার্তা তুলে ধরা হয়।
অন্যান্য অতিথি: আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য দেশের প্রতিনিধিদের সামনেও আলাদা আলাদা বার্তা বহনকারী আয়াতগুলো তেলাওয়াত করা হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..