✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ০৯:৫৭:২৩ |

পেনাল্টির একমাত্র গোলে স্বপ্নভঙ্গ হলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। তার বিশ্বাস, ওই পেনাল্টিটি না হলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।

শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান রানার্সআপ ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় প্যারাগুয়ে। ম্যাচের ৭০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের সফল পেনাল্টিই দুই দলের পার্থক্য গড়ে দেয়।

পুরো ম্যাচজুড়ে ফরাসিদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান গিল। শেষ দিকে এমবাপ্পের নিশ্চিত গোলের সুযোগে টানা দুটি সেভ করে দর্শকদের প্রশংসাও কুড়িয়ে নেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ম্যাচ শেষে গিল বলেন, ‘প্যারাগুয়ে মাথা উঁচু করেই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে। ওই পেনাল্টিটা না হলে হয়তো আমরাই জিততাম।’

বিশ্বকাপে নিজেদের যাত্রা নিয়ে সন্তুষ্ট এই গোলরক্ষক তরুণ খেলোয়াড়দের জন্য এটি ছিল বড় শিক্ষা বলে মনে করেন। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা তাদের অনেক আক্রমণ ঠেকিয়েছি। এটাই ফুটবল। আমাদের দলে অনেকেরই এটি ছিল প্রথম বিশ্বকাপ। ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা।’

প্রতিপক্ষের সামর্থ্যেরও প্রশংসা করেন গিল। তিনি বলেন, ‘তারা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল এবং শিরোপার অন্যতম দাবিদার। তাদের দলে অনেক দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। তাদের অভিনন্দন।’

একই সঙ্গে নিজের দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমার সতীর্থদের বিশেষ অভিনন্দন জানাই। তারা মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’

উল্লেখ্য, প্যারাগুয়েকে হারিয়ে শেষ আট নিশ্চিত করা ফ্রান্স এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কোর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..