✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিশ্বকাপে ভরাডুবি, বিদায় নিলেন ৮ দলের কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ২১:৪৩:০৮ |

বিশ্বকাপ শুধু খেলোয়াড়দের নয়, কোচদের জন্যও কঠিন এক পরীক্ষা। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেই বিদায়ের ঘণ্টা বেজে যায়। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আটটি দলের প্রধান কোচ ডাগআউট ছেড়েছেন।

এই তালিকায় সর্বশেষ নাম জার্মানির জুলিয়ান নাগেলসম্যান। শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। সেই হতাশাজনক বিদায়ের পরই নিজের পদ থেকে সরে দাঁড়ান নাগেলসম্যান।

এবারের বিশ্বকাপে প্রথম কোচ পরিবর্তনের ঘটনা ঘটে তিউনিসিয়ায়। গ্রুপ পর্বে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর বরখাস্ত হন সাব্রি লামুশি। পরে হার্ভে রেনার্ড দায়িত্ব নিলেও দলের ভাগ্য বদলাতে পারেননি।

দক্ষিণ কোরিয়ার বিদায়ও ছিল বড় ধাক্কা। টুর্নামেন্টের অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে বিবেচিত হলেও তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর দেশটির প্রেসিডেন্টের কঠোর সমালোচনার মুখে পদত্যাগ করেন প্রধান কোচ হং মিউং-বো।

গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে না পারায় দায়িত্ব ছাড়েন চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কুবেক। একইভাবে ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট শেষ হওয়ার পর স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্কও সরে দাঁড়ান।

ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সের পর উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার বিদায়ও ছিল আলোচিত ঘটনা।

নকআউট পর্বে বাদ পড়ার পর কোচ পরিবর্তনের পথে হাঁটে নেদারল্যান্ডস ও ইকুয়েডরও। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হারের পর পদত্যাগ করেন নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমান। অন্যদিকে মেক্সিকোর কাছে হেরে বিদায় নেওয়ার পর ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসে জানিয়ে দেন, জাতীয় দলের সঙ্গে তার চুক্তি আর নবায়ন করবেন না।

বিশ্বকাপ এখনও শেষ হয়নি। তবে এরই মধ্যে আটজন কোচের বিদায় প্রমাণ করছে, আন্তর্জাতিক ফুটবলে ফলই শেষ কথা। টুর্নামেন্ট যত এগোবে, ব্যর্থ দলের সংখ্যা বাড়ার সঙ্গে ডাগআউটেও আরও পরিবর্তন দেখা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..