✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আলজেরিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৩, | ১১:১৭:০৩ |
ব্রিল এমবোলো ও ড্যান এনদোয়ের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে এই ম্যাচে সুইসদের পরিকল্পিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি আফ্রিকান প্রতিনিধিরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়া অথবা ঘানার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

ম্যাচের ১১তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সুইজারল্যান্ড। মাঝমাঠ থেকে রুবেন ভারগাসের পাস ধরে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে বক্সের ভেতর ঢুকে পড়েন জোহান মাঞ্জাম্বি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধা এড়িয়ে দুর্দান্ত এক পাস করেন বক্সে। যেখানে থাকা ব্রিল এমবোলো আলজেরিয়ার ফাঁকা জালে বল জড়াতে কোনো ভুল করেননি। ১-০ গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হলেও প্রথমার্ধে সুইস রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আলজেরিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ড্যান এনদোয়ে। বিরতি থেকে ফিরেই ৪৬তম মিনিটে ডেনিস জাকারিয়ার একটি ক্রস আলজেরিয়ার ডিফেন্ডাররা পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন। বক্সের ঠিক লাইনে বল পেয়ে যান এনদোয়ে।  আলজেরিয়ান গোলরক্ষক জিদানের চোখ ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন পোস্টে।

২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি সময় আলজেরিয়াকে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি সুইজারল্যান্ড। শেষ বাঁশি বাজার সাথে সাথেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে সুইসরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..