✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

‘ওরা রক্তখেকো হাঙর!’ মেসি-এমবাপ্পে-কেইনদের নিয়ে টুখেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২৩:১৪:০৪ |
এক সময় মনে হচ্ছিল, ডিআর কঙ্গোর কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিতে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়ে বড় চাপেই ছিল থ্রি লায়ন্সরা। তবে শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে টমাস টুখেলের দল। সেখানে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো।

ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোচ টমাস টুখেল। তবে শুধু কেইন নয়, চলতি বিশ্বকাপে দুর্দান্ত গোল করার ধারায় থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকেও একই কাতারে এনে তাদের তুলনা করেছেন ‘রক্তখেকো হাঙরের’ সঙ্গে।

এরপর নিজের অধিনায়কের প্রশংসা করে তিনি বলেন, ‘কেইন অসাধারণ। সে আমাদের অধিনায়ক, আমাদের নেতা। অবিশ্বাস্য দুটি ফিনিশিংয়ে একাই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় গোলটি ছিল বিশ্বমানের।’

ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা পাঁচে নিয়ে গেছেন কেইন। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন আর্লিং হালান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেরই গোল ছয়টি করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..