✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২২:২১:২০ |

বিশ্বকাপের শেষ বত্রিশে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আবারও একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগাল এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। অন্যদিকে ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়া দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে একইভাবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।

ফিফা র‌্যাঙ্কিংয়েও পর্তুগাল এগিয়ে রয়েছে, ১৭৬৪.৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৮ নম্বরে। ক্রোয়েশিয়া আছে ১৩ নম্বরে।

দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পর্তুগাল জয় পেয়েছে ৭ ম্যাচে, ক্রোয়েশিয়া জিতেছে ১টিতে, বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশনস লিগে তাদের দেখা হয়, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..