✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২১:৪২:২৬ |

বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা কেপ ভার্দের জন্য আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি শুধু একটি ফুটবল লড়াই নয়, বরং স্মরণীয় এক উপলক্ষ। তাই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানাতে চায় আফ্রিকার দেশটি।

বাংলাদেশ সময় শনিবার ভোরে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জুজে মারিয়া পেরেইরা নেভস জানান, মেসির জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করা হয়েছে। সেটি হলো কেপ ভার্দে জাতীয় দলের একটি জার্সি, যার পেছনে থাকবে ১০ নম্বর এবং মেসির নাম।

নেভস বলেন, “লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে স্বাগত জানাতে পারা আমাদের জন্য বড় সম্মানের। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উপহার।”

তবে মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে নারাজ কেপ ভার্দে। প্রেসিডেন্টের বিশ্বাস, তার দল আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাতে পারে।

তার ভাষায়, “আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমি বিশ্বাস করি, কেপ ভার্দে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারাতে পারে। আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ইতিহাস গড়তে এবং চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে।”

গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে অপরাজিত থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। তিন ম্যাচে তারা মাত্র দুটি গোল হজম করেছে, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..