✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

‘মেসি তার প্রথম হার দেখবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ১১:৩১:০৪ |
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তা। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়ের ভবিষ্যদ্বাণী করে দেয়া তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
 
রামোস-হোর্তার দাবি, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে টিকতে পারবে না। তার ভাষ্য, ‘মেসি তার প্রথম হার দেখবে। আর্জেন্টিনার খেলোয়াড়রা কেপ ভার্দের ফুটবলারদের সামলাতে পারবে না।’

শুধু ভবিষ্যদ্বাণী করেই থেমে থাকেননি তিনি, এর পক্ষে দিয়েছেন বেশ ব্যতিক্রমী কিছু যুক্তিও। তার ভাষায়, ‘কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক শক্তি অতুলনীয়। এর পেছনে রয়েছে তাদের কঠোর খাদ্যাভ্যাস। তারা ‘কাচুপা’’ খায়, যা ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের মাংস ও উচ্চ প্রোটিনসমৃদ্ধ অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি। কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা অসাধারণ সহনশীলতা গড়ে তুলেছে।’
 
রামোস-হোর্তা মনে করেন, কেপ ভার্দের শক্তির উৎস শুধু শারীরিক নয়, আধ্যাত্মিকও।

তিনি বলেন, ‘কেপ ভার্দের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। তাদের বিশ্বাস ক্যাথলিক ধর্ম ও আফ্রিকান আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। এই সাংস্কৃতিক পরিচয় তাদের বিশেষ শক্তি দিয়েছে। সব দেবতার আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে।’

নিজের বক্তব্যের শুরুতেই কেপ ভার্দের প্রতি অটুট বিশ্বাসের কথাও তুলে ধরেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কেপ ভার্দে জাতীয় দলকে কে বিশ্বাস করেছিল? কিংবা বলা ভালো, কে বিশ্বাস করেনি? আমি বিশ্বাস করেছি, এখনও করি। আমার কাছে কেপ ভার্দে ইতোমধ্যেই জয়ী।’

আগামী শনিবার ভোরে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের এই সাহসী ভবিষ্যদ্বাণীর জবাব মাঠের খেলাতেই দেয়ার সুযোগ থাকবে লিওনেল মেসিদের সামনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..