✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ১১:২৩:১৪ |

গ্যাস বিল আদায়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছেন। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছেন।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিতাস জানিয়েছে, গ্যাস বিল শুধু কোম্পানির নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ-বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করা যাবে না।

গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস আরও বলেছে, সন্দেহজনক কোনো কল বা বিল সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট তিতাস অফিসে সরাসরি যোগাযোগ করতে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে পরামর্শ ও সেবা নিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..