✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিশ্বকাপ চলাকালেই সাইবারিকে দলে ভেড়ালো জার্মান জায়ান্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ১১:১৭:১৫ |

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার যেন হাতেনাতেই পেলেন মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। বিশ্বকাপ চলাকালেই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ।

বুধবার আনুষ্ঠানিকভাবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বায়ার্ন। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে মরক্কোর হয়ে তিনটি গোল করেছেন সাইবারি। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে দলের একমাত্র গোলটি করেন তিনি। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষেও একটি করে গোল করেন।

শুধু গোলই নয়, নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের টাইব্রেকারে শেষ ও জয়সূচক পেনাল্টিটিও নেন সাইবারি। তার সফল শটেই শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কানাডা। স্থানান্তর-বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সাইবারিকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

গত মৌসুমে ডাচ লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইবারি। পিএসভির হয়ে তিনটি লিগ শিরোপা জেতা এই ফরোয়ার্ড গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল।

বেলজিয়ামে বেড়ে ওঠা সাইবারি ফুটবলের প্রাথমিক শিক্ষা নেন দেশটির আন্ডারলেখট ও জেঙ্কের যুব একাডেমিতে। পরে পিএসভি আইন্দহোভেনের দ্বিতীয় দলে যোগ দিয়ে নিজেকে প্রমাণ করেন। সেখান থেকে মূল দলে জায়গা করে নেওয়ার পর মরক্কো জাতীয় দলেরও নিয়মিত সদস্য হয়ে ওঠেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..