✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বসনিয়া বিদায় নিলেও বিশ্বরেকর্ড জেকোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ১০:৫৯:৪৫ |

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বসনিয়া। কিন্তু তাতে এডিন জেকোর নজির গড়া আটকায়নি। বয়স্কতম ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউটে খেলতে নেমেছিলেন জেকো। এই ম্যাচে নামার সময় তার বয়স ছিল ৪০ বছর ১০৬ দিন। তিনিই প্রথম ফুটবলার যিনি ৪০ বছরের পর বিশ্বকাপের নকআউটে খেললেন। এই কীর্তি আর কারও নেই।

তবে মাত্র ২৩ ঘণ্টা পরেই জেকোর সেই কীর্তি ভেঙে যেতে পারে। কারণ শুক্রবার ভোর সাড়ে ৪টায় খেলতে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে একে অপরের মুখোমুখি তারা। সেই ম্যাচেই জেকোর রেকর্ড ভেঙে যেতে পারে।

একই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলতে নামার কথা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের। সেই ম্যাচের সময় রোনাল্ডোর বয়স হবে ৪১ বছর ১৪৭ দিন। মদ্রিচের বয়স হবে ৪০ বছর ২৯৬ দিন। অর্থাৎ, দু’জনেই জেকোর থেকে বেশি বয়সে বিশ্বকাপের নকআউটে নামবেন।

অর্থাৎ, পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথম একাদশে রোনাল্ডো থাকলে তিনিই হবে বয়স্কতম ফুটবলার যিনি বিশ্বকাপের নকআউটে খেলেছেন। দ্বিতীয় বয়স্কতম হিসেবে এই কীর্তি গড়বেন মদ্রিচ। তৃতীয় স্থানে চলে যাবেন জেকো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..