✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ২২:০২:৫৭ |

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর উরুগুয়ে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মার্সেলো বিয়েলসা। ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিলেও বিদায়ের আগে দলের ফুটবলারদের মনোভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচ।

বুধবার মন্তেভিদেওতে প্রায় ১০০ মিনিটের এক সংবাদ সম্মেলনে বিয়েলসা জানান, জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে তার ফুটবল দর্শন শেখার আগ্রহ ছিল না।

বিয়েলসা বলেন, ‘আমি যা জানি, তা শেখার আগ্রহ কারও ছিল না। আমি যা শেখানোর চেষ্টা করেছি, সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কোনো পর্যায়েই আমার ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়নি। তবে এটাকে আমি নেতিবাচকভাবে দেখি না। অন্যরা আমার কাছ থেকে শিখতে না চাইতেই পারে।’

২০২৩ সালের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেওয়া বিয়েলসা প্রায় তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন। বিশ্বকাপে ব্যর্থতার জন্য অবশ্য তিনি কোনো ফুটবলারের দিকে আঙুল তোলেননি।

তিনি আরও বলেন, ‘এই ফলাফলের সম্পূর্ণ দায় আমার। আমি দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। আমি, কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।’

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ একটি ম্যাচও জিততে পারেনি উরুগুয়ে। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কেপ ভার্দের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে তারা। শেষ ম্যাচে নকআউটে ওঠার জন্য স্পেনের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল। কিন্তু গোলরক্ষকের ভুলে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..