✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

হার্স্টের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় কেইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ২১:৫৩:১৬ |

বিশ্বকাপের শেষ ষোলোয় ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। এই ম্যাচে গোল করতে পারলেই দেশের ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য কীর্তির মালিক হবেন অধিনায়ক হ্যারি কেইন।

বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই ম্যাচ। বিশ্বকাপ বা অন্য কোনো প্রতিযোগিতায় এই প্রথমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো।

গ্রুপ পর্বে তিনটি গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় গ্যারি লিনেকারকে ছাড়িয়ে গেছেন কেইন। বর্তমানে তার বিশ্বকাপে গোলসংখ্যা ১১, যেখানে লিনেকারের ছিল ১০টি।

এবার তার সামনে আরেকটি মাইলফলক। ডিআর কঙ্গোর বিপক্ষে একটি গোল করতে পারলেই বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় কিংবদন্তি জিওফ হার্স্টকে স্পর্শ করবেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। বর্তমানে নকআউট পর্বে হার্স্টের গোলসংখ্যা চারটি, আর কেইনের তিনটি।

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ছয় গোলের রেকর্ড এখনও গ্যারি লিনেকারের দখলে।

অন্যদিকে, ডিআর কঙ্গোর বিপক্ষে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে থমাস টুখেলের দল। তাই ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি দলের লক্ষ্যও শেষ আটে জায়গা করে নেওয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..