✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৪:২৮:৪৬ |

জাতীয় স্বার্থ ও শিল্পখাতের চাহিদার মধ্যে ভারসাম্য রেখে বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সরকার জানিয়েছে, কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার এক বিশেষ বৈঠক শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি জানান, বিদেশি কর্মী বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্যপদ ও কার্যপরিধি চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান স্টপ সেন্টার মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

তিনি বলেন, শিল্পখাতের প্রকৃত চাহিদা বিবেচনায় বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে কর্মী নিয়োগ ব্যবস্থা আরও বাস্তবসম্মত ও কার্যকর করা সম্ভব হবে।

উপ-প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্পখাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

জাহিদ হামিদি বলেন, সরকারের লক্ষ্য হলো বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। একই সঙ্গে শিল্পখাতের চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং মালয়েশিয়ার নাগরিকদের কর্মসংস্থানের সুযোগের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা।

তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এ সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণ করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..