✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সুইডেন ম্যাচ নিয়ে যা বললেন দেশম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-৩০, | ১৭:০৩:৪০ |

সুইডেনের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। চলমান ফুটবল বিশ্বকাপে নিজেদের আক্রমণাত্মক কৌশল থেকে এক চুলও নড়বে না ফ্রান্স। মঙ্গলবার নিউইয়র্কে নকআউট পর্বের শেষ বত্রিশের লড়াইয়ে নামার আগে দেশম সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দলে বিপক্ষ শিবিরের জন্য ‘বিপদ তৈরি করার দারুণ সক্ষমতা’ রয়েছে এবং সেই ধারা তারা ধরে রাখতে চান।

গত সপ্তাহে মাতৃহারা হওয়া দেশম ছুটি কাটিয়ে আবারও দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। কঠিন সময়ে খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, গ্রপ পর্বে ১০টি গোল করার পর তারা আত্মবিশ্বাসী হলেও অতি-আত্মবিশ্বাসী নন। ফ্রান্সকে অনেকেই ফেভারিট ভাবলেও নকআউট পর্বকে একদম নতুন একটি লড়াই হিসেবে দেখছেন ফরাসি মাস্টারমাইন্ড। তবে দল হিসেবে কিছু রক্ষণাত্মক ঘাটতি থাকলেও নিজের আক্রমণভাগের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। ইনজুরির কারণে এই ম্যাচে মার্কাস থুরামকে পাচ্ছে না ফ্রান্স, আর উইঙ্গার এনগোলো কান্তে থাকছেন বদলি বেঞ্চে। অন্যদিকে পিঠের সমস্যায় ভুগতে থাকা ডিফেন্ডার উইলিয়াম সালিবা পুরোপুরি ফিট না হলেও তাকে নিয়ে আশাবাদী কোচ।

এদিকে ফরাসিদের রুখে দিতে নিজেদের জীবনের সেরা ম্যাচটি খেলতে হবে বলে মন্তব্য করেছেন সুইডেনের কোচ গ্রাহাম পটার। প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সের শক্তি ও গভীরতাকে সমীহ করলেও ম্যাচটি নিয়ে দারুণ রোমাঞ্চ কাজ করছে সুইডিশ শিবিরে। ইনজুরির কারণে ডিফেন্ডার আলেকজান্ডার হিয়েনকে ছাড়াই মাঠে নামতে হবে সুইডেনকে। তবে পটার মনে করেন, দলের মূল শক্তি তাদের একতা, আর বিশ্বমঞ্চে বিশ্বসেরাদের বিপক্ষে নিজেদের মেলে ধরার এই বড় সুযোগটি লুফে নিতে মুখিয়ে আছে তার দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..