✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

যানবাহনের ধোঁয়ায় প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-৩০, | ১৪:৪২:১০ |
সড়কে পরিবহনের বিষাক্ত ধোঁয়ায় প্রতি ঘণ্টায় পাঁচজন মার্কিনির মৃত্যু হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় এমনটাই প্রকাশ পেয়েছে। সোমবার দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানিচালিত সড়ক পরিবহন মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। শুধু ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রে যানবাহনজনিত বায়ুদূষণের কারণে ৪১ হাজার ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 
গবেষণার নেতৃত্ব দেওয়া নিউইয়র্ক সিটি পরিবেশগত ন্যায়বিচার জোটের পরিবহন পরিকল্পনাবিদ পন জোন্স বলেন, পরিবহন থেকে নির্গত ধোঁয়া মানুষের বসবাস, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর প্রতিদিনই ভয়াবহ প্রভাব ফেলছে।

জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন নাগরিক পরিবেশে থাকা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি, ট্রাক ও বাসের শতভাগ বাজার নিশ্চিত করা গেলে ২০৫০ সালের মধ্যে এক লাখেরও বেশি অকালমৃত্যু এড়ানো সম্ভব হবে। একই সময়ে ৪২ হাজারের বেশি শিশুর হাঁপানিতে আক্রান্ত হওয়াও প্রতিরোধ করা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..