✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অনাগত সন্তান হারিয়ে গোলের পর কান্নায় ভেঙে পড়লেন গাকপো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-৩০, | ১৩:৫৬:৪১ |

বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে গোল করার পর আবেগ ধরে রাখতে পারেননি নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো। হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি। সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

ম্যাচের ৭২তম মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন গাকপো। কিন্তু সেই গোলও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো।

গাকপোর এই আবেগঘন উদযাপনের পেছনে ছিল গভীর ব্যক্তিগত বেদনা। মাত্র কয়েক দিন আগে তিনি ও তার সঙ্গী নোয়া ফান ডের বেই জানান, গর্ভাবস্থায় তাদের অনাগত পুত্রসন্তান মারা গেছে। চলতি বছরের অক্টোবর মাসে সন্তানের জন্ম হওয়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নোয়া লেখেন, ভাঙা হৃদয়ে তারা এই দুঃসংবাদ জানাচ্ছেন। তাদের সন্তানের নাম রাখা হয়েছিল এলিজাহ রাফায়েল গাকপো। তিনি লিখেছেন, “সে চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে, চিরকাল আমাদের সন্তান হয়ে থাকবে।”

এত বড় ব্যক্তিগত শোকের মধ্যেও গাকপো জাতীয় দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপে নেদারল্যান্ডসের সব ম্যাচেই তিনি প্রথম একাদশে খেলেছেন এবং মোট তিনটি গোল করেছেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময়ের ১১৩তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। তাই টাইব্রেকারে অংশ নেওয়ার সুযোগ হয়নি তার।

যদিও শেষ পর্যন্ত নেদারল্যান্ডস বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তবু গাকপোর গোলের পর সতীর্থদের তাকে ঘিরে ধরা এবং অধিনায়ক ভার্জিল ফন ডাইকের আলিঙ্গন ম্যাচের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে।

সূত্র: রয়র্টাস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..