✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ২৩:৫৮:১৬ |

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৭ রানের ব্যবধানে হেরে যায় শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ওঠে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে ২ ম্যাচে ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল শ্রীলংকা। ক্যারিবীয়দের কাছে হেরে ৩ ম্যাচে ৪৪ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে লংকানরা। 

গেল মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে ২টি জয়, ১টি করে হার-ড্রতে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট ছিল টাইগারদের। শ্রীলংকার চেয়ে পয়েন্ট বেশি হওয়ায় চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ।  

বাংলাদেশের এক ধাপ উন্নতি হওয়ায়, ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে ভারত। ৯ ম্যাচে ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট আছে ভারতের। 

এই চক্রে সবার উপরে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ৮৭ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট আছে অসিদের। ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। 

৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ১টি করে হার ও ড্র করেছে কিউইরা। ১২ ম্যাচে ২৬ দশমিক ৩৯ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইংল্যান্ড। 

শ্রীলংকার বিপক্ষে জয়ে টেবিলের তলানি থেকে এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ৯ ম্যাচে ১৪ দশমিক ৮১ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ক্যারিবীয়রা। 

৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম ও শেষ দল এখন পাকিস্তান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..