✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আলোচিত সেই রেফারিকে আনা হচ্ছে ব্রাজিল-জাপান ম্যাচে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ২২:৪৬:৪৯ |
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের হাই-ভোল্টেজ ম্যাচের রেফারিং প্যানেল চূড়ান্ত করেছে ফিফা। টেক্সাসের হিউস্টনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনায় থাকছেন ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি।

বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মারিয়ানির সঙ্গে আরও থাকছেন একঝাঁক ইউরোপীয় রেফারি। মাঠের মূল দায়িত্বে মারিয়ানিকে সহায়তা করবেন তার দুই স্বদেশী দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি। ম্যাচটিতে চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা।

চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র মারিয়ানিই প্রতিনিধিত্ব করছেন। গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ দুটি পরিচালনা করেছেন তিনি। এবার নকআউটেও দেখা যাবে তাকে। তবে তাকে ঘিরে অতীতে কিছু বিতর্কও আছে। 

ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলারকোস্টার রাইড। সিরি আ’, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া ম্যাচগুলোতে একাধিক পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

২০২৪ সালে সিরি ‘আ’তে নাপোলি–ইন্টার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর–এর সহায়তায় দেওয়া এক বিতর্কিত পেনাল্টিকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন মারিয়ানি।

এর আগে ২০২১ সালে ইন্টার ও য়্যুভেন্তাসের মধ্যকার ম্যাচের একদম শেষ মুহূর্তে য়্যুভেন্তাসকে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইন্টার মিলানের ফুটবলাররা ড্রেসিংরুমের টানেলে মারিয়ানিকে ঘিরে ধরেছিলেন। 

তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার সঙ্গে দায়িত্ব পালনেরও রেকর্ড আছে ইতালিয়ান এই রেফারির। সে কারণেই হয়তোবা ফিফা আবারও তার ওপর আস্থা রাখছে। 

সূত্র: ইয়াহু স্পোর্টস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..