✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাঁচা-মরার লড়াইয়ে এবার মুখোমুখি ব্রাজিল-জাপান, পরিসংখ্যান কী বলছে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ২২:৪৩:২১ |
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউটের উত্তেজনা। রাউন্ড অব ৩২-এ আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

শক্তিমত্তা, অভিজ্ঞতা ও ফিফা র‍্যাঙ্কিং—সব বিবেচনায় এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে।

এ পর্যন্ত দুই দল আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ৭ ম্যাচে, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একবার। তবে সেই একমাত্র জয়টিই এসেছে দুই দলের সর্বশেষ সাক্ষাতে।

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। ওই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ দলে থাকায় তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।

দুই দলের ১০টি ম্যাচে মোট ৪৫টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপানের গোল ৮টি। এই দ্বৈরথের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি একাই করেছেন ৯ গোল।

পরিসংখ্যান, র‍্যাঙ্কিং ও অতীতের রেকর্ড ব্রাজিলের পক্ষে থাকলেও সবশেষ দেখায় জাপানের জয় ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই নকআউট পর্বের এই লড়াইয়ে কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..