সর্বশেষ :
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় আলোচিত সেই রেফারিকে আনা হচ্ছে ব্রাজিল-জাপান ম্যাচে জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনিসয়ুস বাঁচা-মরার লড়াইয়ে এবার মুখোমুখি ব্রাজিল-জাপান, পরিসংখ্যান কী বলছে? অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা সামুরাই ব্লু’দের উৎসাহ দিতে গ্যালারি নীল রঙে রাঙাবেন সমর্থকরা চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী

সামুরাই ব্লু’দের উৎসাহ দিতে গ্যালারি নীল রঙে রাঙাবেন সমর্থকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ২২:৩৯:০৫ |

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ব্রাজিল-জাপান ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ এমন এক দেশ যারা চারবার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অর্থাৎ চারবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে জাপান।

একটি অনবদ্য ও ঐতিহাসিক ফাইনাল খেলার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উত্তর আমেরিকায় পাড়ি জমিয়েছিল জাপান দল। গত চার বছরে জার্মানি, স্পেন এবং ইংল্যান্ডের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের হারানোর দুর্দান্ত রেকর্ডই সামুরাই ব্লু-দের বিশ্বকাপে চমক দেখানোর দাবিকে আরও জোরালো করে তুলেছে। 

এদিকে, ব্রাজিলের বিপক্ষে জাপানের মহারণকে সামনে রেখে গ্যালারি নীল রঙে রাঙিয়ে তুলতে বদ্ধপরিকর জাপানি সমর্থকরা। এর জন্য তারা বিপুল পরিমাণ বহুমুখী ব্যবহারযোগ্য নীল প্লাস্টিকের ব্যাগ নিয়ে প্রস্তুত হয়েছেন। যা দিয়ে একদিকে ‘সামুরাই ব্লু’দের জন্য উল্লাস করা যাবে। অন্যদিকে ম্যাচ শেষে গ্যালারির আবর্জনাও পরিষ্কার করা যাবে।

গত বৃহস্পতিবার ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করার মুহূর্তে গ্যালারির একটি অংশ নীল রঙে রূপ নেয়। সমর্থকরা বাতাসে ফোলানো নীল ব্যাগগুলো উঁচিয়ে ধরে দলের উদ্দেশ্যে শুভকামনা জানান।

জাপান জাতীয় দলের দীর্ঘদিনের সমর্থক ৩৮ বছর বয়সী মাসায়া ফুকুমোরি স্মৃতিচারণ করে জানান, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে সমর্থকরা এই ব্যাগগুলো আনা শুরু করেন। সে সময় একে অপরকে গ্যালারি ‘যতটা সম্ভব নীল করে তোলার’ আহ্বান জানানোর পর এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ থেকে শুরু করে অলিম্পিক ফুটবল এবং অন্যান্য ইভেন্টেও সমর্থকরা এই ব্যাগগুলো ব্যবহার করে আসছেন।

ফুকুমোরি বলেন, ‘আমরা মূলত দলকে সমর্থন জানানোর জন্যই এগুলো নিয়ে এসেছিলাম। তবে এটি যে স্বতঃস্ফূর্তভাবে আবর্জনা পরিষ্কার করার একটি উদ্যোগে রূপ নিয়েছে, তা সত্যিই দারুণ।’

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের জাতীয় দলের অন্যতম পার্টনার ও খ্যাতনামা হোটেল চেইন ‘আপা হোটেল কোম্পানি’ চলতি বিশ্বকাপের জন্য এই ব্যাগগুলো তৈরি করেছে।

স্বেচ্ছাসেবী সমর্থকরা জাপান থেকে আসার সময় তাদের লাগেজে করে কয়েকশ ব্যাগ নিয়ে আসেন-সব মিলিয়ে প্রায় ১৫ হাজার ব্যাগ আনা হয়েছে, যা তারা ম্যাচের ভেন্যুগুলোতে বিতরণ করেন।

শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে ফুকুমোরি বলেন, ‘হাতে নীল ব্যাগ নিয়ে সমর্থকরা যেন তাদের সমস্ত হৃদয় দিয়ে জাপানের জন্য গলা ফাটান, আমি সেই আশাই করছি।’

বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।

সূত্র : দ্য মাইনিচি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..