সর্বশেষ :
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় আলোচিত সেই রেফারিকে আনা হচ্ছে ব্রাজিল-জাপান ম্যাচে জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনিসয়ুস বাঁচা-মরার লড়াইয়ে এবার মুখোমুখি ব্রাজিল-জাপান, পরিসংখ্যান কী বলছে? অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা সামুরাই ব্লু’দের উৎসাহ দিতে গ্যালারি নীল রঙে রাঙাবেন সমর্থকরা চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ১৯:০১:০৭ |

গ্রুপ পর্ব শেষে শুরু হয়েছে নকআউট পর্বের খেলা। যেকোনো এক ম্যাচের ভুলেই স্বপ্নভঙ্গ হতে পারে যেকোনো দলের। মাঠের লড়াইয়ে জিতবে কে- এ বিষয়ে হিসাব কষে শেষ ৩২-এর জয়ী দলগুলোর নাম জানিয়ে দিয়েছে ফুটবল ডেটা অ্যানালিটিক্সের জনপ্রিয় প্ল্যাটফর্ম অপ্টার সুপার কম্পিউটার।

অপ্টার কৃত্রিম বুদ্ধিমত্তার সিমুলেশন অনুযায়ী, এবারের শেষ ৩২-এর সবচেয়ে একপেশে ম্যাচটি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে। যেখানে আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা রেকর্ড ৮৭.৮৭ শতাংশ, আর কেপ ভার্দের ভাগ্য ঝুলছে মাত্র ১২.১৩ শতাংশে। আর্জেন্টিনার মতোই অনায়াস জয়ের গান গাইছে কিলিয়ান এমবাপের ফ্রান্স ও শক্তিশালী স্পেন। সুইডেনের বিপক্ষে ফরাসীদের জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ এবং অস্ট্রিয়ার বিপক্ষে স্প্যানিশদের কোয়ার্টারে যাওয়ার চান্স ৮৩.১৪ শতাংশ।

একই রকম দাপট বজায় রেখে শেষ আটের দিকে তাকিয়ে আছে থমাস টুখেলের ইংল্যান্ড এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে থ্রি-লায়ন্সদের জয়ের রেটিং দেওয়া হয়েছে ৮২.২৫ শতাংশ। অন্যদিকে, লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির জয়ের সম্ভাবনা রয়েছে ৮০.৪৯ শতাংশ।

এছাড়া উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং লাতিন পরাশক্তি কলম্বিয়াও বেশ স্বস্তিতে রয়েছে। বসনিয়ার বিপক্ষে মার্কিনদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ এবং ঘানার বিপক্ষে লুইস দিয়াজদের কলম্বিয়া এগিয়ে রয়েছে ৭৪.৫৮ শতাংশ ব্যবধানে।

তবে ফুটবল ভক্তদের চোখ থাকবে মূলত ব্রাজিল ও পর্তুগালের ম্যাচের দিকে, যেখানে লড়াইটা বেশ জমজমাট হওয়ার আভাস। এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ। অপরদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালকে এগিয়ে রাখা হয়েছে ৬৭.৩০ শতাংশ সম্ভাবনা দিয়ে। ইউরোপের অন্য দলগুলোর মধ্যে আইভরি কোস্টের বিপক্ষে আর্লিং হালান্ডের নরওয়ে এগিয়ে আছে ৬৮.০৫ শতাংশ ব্যবধানে এবং আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের কোয়ার্টারে যাওয়ার সুযোগ ৬৪.৯০ শতাংশ।

বাকি ম্যাচগুলোতে লড়াকু দলগুলোর মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলেছে। মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা যেখানে ৬০.৩২ শতাংশ, সেখানে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকো এগিয়ে আছে ৬০.১৯ শতাংশ ব্যবধানে। তবে সবচেয়ে কঠিন ও স্নায়ুক্ষয়ী লড়াই হবে বেলজিয়াম বনাম সেনেগাল এবং মিশর বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের জয়ের চান্স ৫৬.৬৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সালাহর মিশর কোনোমতে এগিয়ে আছে মাত্র ৫৪.৩৪ শতাংশ সম্ভাবনা নিয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..