✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ১৮:৫৯:০৬ |

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলে কথা! স্বাভাবিকভাবেই নকআউট পর্ব শুরু হওয়ার আগেই ২০২৬ সালের গ্রেটেস্ট শো অন আর্থে লেখা হয়েছে প্রায় ৩২টি রেকর্ড। যেখানে ৮টিই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দখলে।

৪৮ দলের এই বর্ধিত টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই এবার গোল হয়েছে সবচেয়ে বেশি (২১৫টি) এবং গ্যালারিতে দর্শক উপস্থিতিও ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।

গ্রুপ পর্ব শেষে ফুটবল ইতিহাসের পাতায় নাম লেখানো এমন কিছু অবিশ্বাস্য রেকর্ড ও পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো।

লিওনেল মেসি: পেশাদার ফুটবলার হিসেবে সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ২৩তম বিশ্বকাপে গোলবন্যা বইয়ে দিচ্ছেন। সোনালী ট্রফির ইতিহাসের সবচেয়ে বেশি গোল (১৯টি), সবচেয়ে বেশি ম্যাচ খেলা (২৯টি), সবচেয়ে বেশি ম্যাচ জয় (১৯টি) এবং সবচেয়ে বেশি সময় (২,৪৯০ মিনিট) মাঠে থাকার রেকর্ড এখন মেসির দখলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..