✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ১৮:৪৪:৩৪ |

ব্রাজিলের বিপক্ষে শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপান পাচ্ছে না তাদের তারকা উইঙ্গার তাকেফুসা কুবোকে, তিনি ফুটবল মহলে ‘জাপানের মেসি’ নামে পরিচিত।

হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ম্যাচের আগে জাপান জাতীয় দলের কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, হাঁটুর চোটে ভুগতে থাকা কুবো এই ম্যাচে মাঠে নামতে পারবেন না।

নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পান কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়। রবিবার তিনি একা অনুশীলন করলেও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মরিয়াসু বলেন,‘সে এখন শুধু হালকা দৌড় ও ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলছে না। আমরা চাই সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে আসুক, সেও সেটাই চায়।’

কুবোকে ছাড়াই ‘এফ’ গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। টানা তৃতীয় এবং সর্বশেষ পাঁচ আসরের মধ্যে চতুর্থবারের মতো শেষ ষোলোতে খেলা দলটি এবার শক্তিশালী ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে।

তবে আত্মবিশ্বাসী জাপান কোচ মরিয়াসু মনে করছেন, বড় প্রতিপক্ষ হলেও সুযোগ রয়েছে ইতিহাস গড়ার।

তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই শীর্ষ পর্যায়ের দল। অনেকেই আমাদের আন্ডারডগ ভাবছে। আমরা সেটি মাথায় রেখেই খেলব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তবে আগের ম্যাচে আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি। এবারও সুযোগ থাকলে আমরা ইতিহাস বদলাতে চাই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..