✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ১০:৪২:০৫ |
সন্তানদের দ্বারা বাবা-মায়ের সুরক্ষায় প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে আইনটির কার্যকারিতা বাড়াতে এতে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন সংসদকে এ তথ্য জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব অংশীজনের (স্টেকহোল্ডার) মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পিতা-মাতার ভরণপোষণ আইনটি সংশোধনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিকে আরও কঠোর ও যুগোপযোগী করতে সংশোধিত খসড়ায় শাস্তি ও জরিমানার বিষয়ে সুনির্দিষ্ট এবং প্রয়োজনীয় আইনি বিধান রাখা হচ্ছে।

এদিকে আজকের অধিবেশনে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের অভিযোগের বিষয়টিও উঠে আসে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী অকপটে স্বীকার করেন যে, বিগত বছরগুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। বর্তমানে এসব অভিযোগের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিচ্ছে।

মন্ত্রী সংসদকে আরও জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিরা যাতে রাষ্ট্রের এই সুবিধা পান এবং কোনো অযোগ্য বা ভুয়া ব্যক্তি যাতে তালিকায় থাকতে না পারেন, সে জন্য এরই মধ্যে দেশব্যাপী একটি বিশেষ শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এই লক্ষ্যে বিদ্যমান ভাতাভোগীদের পুরো তালিকা মাঠপর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এ কাজের জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা বর্তমানে মাঠপর্যায়ে তীব্র তদারকি চালাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..