✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মোশাররফ হোছাইন নতুন সিআইডি প্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ২১:৪৭:২১ |
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইন। একই সঙ্গে হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে।

আজ রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির নতুন প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) পরিচালক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

অন্যদিকে, হাইওয়ে পুলিশের দায়িত্ব পাওয়া অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ এর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ইউনিটের শীর্ষ পদ শূন্য ছিল। এই নতুন নিয়োগের মাধ্যমে ইউনিট দুটিতে দীর্ঘদিনের শূন্যতা কাটল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..