সর্বশেষ :
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মোশাররফ হোছাইন নতুন সিআইডি প্রধান চট্টগ্রামে হঠাৎ রাস্তার নিচ থেকে বের হলো গ্যাস, দাউ দাউ করে জ্বললো আগুন মহাকাশে কোরআন তিলাওয়াতকারী প্রথম আফগান নভোচারীর মৃত্যু আর্জেন্টিনার ফাইনালের পথ সহজ, কঠিন পথে জার্মানি-স্পেন-পর্তুগাল অপ্রাপ্তবয়স্ক সন্তানের অপরাধের দায় নিতে হবে বাবা-মাকেও! ৮ উপায়ে বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা? ‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৮:৩৮:৫৫ |

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে ‘কালো জাদু’র দাবি করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। এবার তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করবে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে।

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে গ্যালারিতে সাদা পাউডার ছিটাতে দেখা যায় বোন্সামকে। পরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি এমন এক ‘কালো জাদু’ করেছেন, যার কারণে ওই ম্যাচে কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড, আর ম্যাচটি শেষ হয় ড্রয়ে।

এবার এক সাক্ষাৎকারে বোন্সাম বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এই ম্যাচেও তিনি কোনো ধরনের ‘কালো জাদু’ প্রয়োগ করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

অভিষেক বিশ্বকাপেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা স্পেন ও সৌদি আরবের মতো দলকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখে। এছাড়া উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। শক্তিশালী রক্ষণভাগ ও গোলকিপিংয়ের কারণে ইতোমধ্যেই নজর কেড়েছে আফ্রিকার দেশটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..