✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেসি-রোনালদো তবে কি মুখোমুখি হচ্ছেন, সমীকরণ কী বলছে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:৪০:৫৪ |
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা ছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় না পাওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখন আর্জেন্টিনা ও পর্তুগালের দেখা হতে পারে একমাত্র ফাইনালেই।

বাংলাদেশ সময় আজ রোববার (২৮ জুন) ভোরে মায়ামি স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

রানার্সআপ হওয়ায় নকআউট পর্বের ব্রাকেটের অন্য পাশে চলে গেছে পর্তুগাল। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে আর মাঠে নামার সুযোগ থাকছে না তাদের। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেই কেবল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে পারবেন রোনালদোরা।

পর্তুগালের সামনে অবশ্য কঠিন পথ অপেক্ষা করছে। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। এরপর কোয়ার্টার ফাইনালে কাগজে-কলমের হিসেবে অপেক্ষা করছে বেলজিয়াম। শেষ চারে উঠলে জার্মানি, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের যেকোনো একটি দলের বিপক্ষে খেলতে হতে পারে পর্তুগালকে।

অন্যদিকে আর্জেন্টিনাও নিজেদের নকআউটের সব ম্যাচ জিততে পারলেই কেবল ফাইনালে গিয়ে হতে পারে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত এক লড়াই—মেসি বনাম রোনালদো। 

অথচ কলম্বিয়ার বিপক্ষে জয় পেলেই চিত্রটা ভিন্ন হতে পারত। সেক্ষেত্রে একই ব্রাকেটে থাকায় নিজেদের রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোর ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনা ও পর্তুগালের।

এদিকে পর্তুগালের বিপক্ষে ড্র করে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ ঘানা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..