কেভ ভার্দেকে দুর্বল ভাবছে না আর্জেন্টিনা, নতুন পরিকল্পনা কোচের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:৩৫:২৫ |
২০২৬ বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা শক্তির বিচারে কেভ ভার্দের চেয়ে অনেক এগিয়ে। তবে শেষ ষোলোর লড়াইয়ে আফ্রিকার দলটিকে কোনোভাবেই হালকাভাবে দেখছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বরং ম্যাচের আগে নিজের খেলোয়াড়দের সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন তাদের পুরো মনোযোগ কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

জর্ডানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনির আলোচনার বড় অংশজুড়েই ছিল কেপ ভার্দেকে নিয়ে। তিনি বলেন, “কোবো ভার্দে খুবই ভালো একটি দল। গ্রুপপর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব—প্রতিটি দলের বিপক্ষেই তারা কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের বিপক্ষেও তারা সহজ ম্যাচ হতে দেবে না। এই বিশ্বকাপে আমরা দেখেছি, কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখার সুযোগ নেই। তারা দ্রুতগতির, মানসম্পন্ন এবং সংগঠিত একটি দল।”

জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের কারণও ব্যাখ্যা করেন স্কালোনি। তার মতে, মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পাশাপাশি বেঞ্চের ফুটবলারদের ম্যাচের অভিজ্ঞতা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

স্কালোনি বলেন, “মলিনাকে বিশ্রাম দিয়েছি, কারণ দীর্ঘ চোট কাটিয়ে সে ফিরেছে। একইভাবে মন্তিয়েলকেও অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলতে চাইনি। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আজ আমরা কাউকে ঝুঁকিতে ফেলতে চাইনি, পাশাপাশি ওই পজিশনে বিকল্প হিসেবে অন্য একজনকে দেখার সুযোগও নিতে চেয়েছি।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..