✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পুরো পৃথিবীকে কাঁধে তোলার ছবি দিয়ে কী বোঝাচ্ছেন ট্রাম্প?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:৩২:০০ |
সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতীকী ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা ছবি দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।  

নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি যে ছবি শেয়ার করেছেন তিনি সেখানে তাকে পুরো পৃথিবীর ভার নিজের কাঁধে বহন করতে দেখা যাচ্ছে।

শনিবার (২৭ জুন) শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, ট্রাম্প আমেরিকার জাতীয় পতাকা গায়ে জড়িয়ে আছেন এবং নিজের দুই হাতে পুরো পৃথিবীকে উঁচিয়ে ধরে রেখেছেন। তবে এই পোস্টের সঙ্গে ট্রাম্প কোনো ক্যাপশন বা বার্তা যোগ করেননি।

ওই ছবিতে তাকে দেখা যাচ্ছে অ্যাটলাসের ভূমিকায়। গড অব ওয়ার সিরিজের দেবতা অ্যাটলাসের মতো দেখতে এ ছবিতে ট্রাম্প নিজেকে এটলাসের সঙ্গে তুলনা করেছেন কি না তা নিয়েও চলছে জল্পনা। 'গড অফ ওয়ার' সিরিজে, অ্যাটলাস হলেন সহনশীলতার এক শক্তিশালী টাইটান এবং টাইটানদের প্রাক্তন সামরিক নেতা। অলিম্পিয়ান দেবতাদের কাছে পরাজিত হওয়ার পর, তাকে 'পিলার অফ দ্য ওয়ার্ল্ড'-এর (বিশ্ব-স্তম্ভের) ওপর দাঁড়িয়ে অনন্তকাল ধরে নিজের কাঁধে পৃথিবীকে বহন করার শাস্তি দেওয়া হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানে ড্রোন মজুদ রাখার স্থানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার ঠিক একদিন পরই ট্রাম্প এই ছবি শেয়ার করলেন।

বিশ্লেষকদের মতে, এই ছবির মাধ্যমে ট্রাম্প সম্ভবত এটিই বোঝাতে চেয়েছেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতির সমস্ত ভার বহনে তার সাথে বোঝা বহনে দ্বিতীয় কেউ নেই তাই তিনি একাই নিজের কাঁধে বহন করছেন।

অবশ্য ট্রাম্পের পক্ষ থেকে এ ধরনের প্রতীকী ছবি শেয়ার করার ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে তিনি যাজকের পোশাক পরা একটি এআই ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাকে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে দেখা যায়।

সেই সময় সমালোচক এবং তার সমর্থকদের একাংশ ছবিটিকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছিলেন। তবে ট্রাম্প পরে দাবি করেন, ওই ছবিটির উদ্দেশ্য ছিল তাকে একজন চিকিৎসক হিসেবে উপস্থাপন করা, যিনি মানুষের মঙ্গলে কাজ করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..