✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাংলাদেশ নামটি শুনেই আবেগ উপচে পড়লো মার্টিনেজের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:০৭:০১ |
বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশের ভক্ত-সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিন বছর আগে বাংলাদেশ সফরে এসে যে ভালোবাসা পেয়েছিলেন, সেটিই এখনো তার হৃদয়ে গেঁথে আছে বলে জানিয়েছেন তিনি।

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও ভালোবাসা কাছ থেকে দেখেছিলেন মার্টিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত বাংলাদেশের সমর্থকদের আবেগময় সমর্থন তার নজরে আসে।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেই বিশ্বকাপের মাঝেও বাংলাদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার পর উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদেরও সময় দেন মার্টিনেজ। সেখানেই বাংলাদেশের মানুষের প্রতি নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

এরপর বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বসিত সমর্থনের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..