✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রোমে তিন বাংলাদেশি হত্যা, প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১১:০৬:৪৬ |
ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে প্রকাশিত ওই ছবির মাধ্যমে অভিযুক্তকে শনাক্তে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।

ইতালির পুলিশ জানিয়েছে, প্রধান সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন। তার বাড়ি বাংলাদেশে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে রোম পুলিশের মোবাইল স্কোয়াডকে জানাতে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার রাতে রোমের একটি আবাসিক ফ্ল্যাটে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের ছেলে অয়নকে (২০)। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কামাল উদ্দিন বাবুলের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

এদিকে এই হত্যাকাণ্ডের পর সামনে এসেছে এক বছর আগের একটি হুমকির ঘটনা। স্বজনদের দাবি, ২০২৫ সালের ২ জুলাই রাতে বাবুলের বাবা সিরাজুল ইসলামের বাড়ির ফটকে ‘লাল বাহিনী’ নামে পরিচয় দেওয়া একটি কথিত ডাকাত দলের উড়োচিঠি পাওয়া যায়। চিঠিতে স্বর্ণালঙ্কার ও অর্থ দাবি করা হয় এবং দাবি না মানলে পরিবারের সদস্যদের হত্যা ও নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, সে সময় বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছিল। এরপর পরিবারটিকে নিয়মিত নিরাপত্তা দেওয়া হয়। তবে ইতালিতে একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..