✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৯:৩০:৪২ |

বিশ্বকাপের মধ্যেই ধর্ষণের অভিযোগে বিচার শুরুর সিদ্ধান্ত আপিল আদালতে বহাল থাকার পর মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিল করেছেন। শুক্রবার (২৬ জুন) মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য জানিয়েছে।

গত ১৯ জুন আপিল আদালত নিশ্চিত করেছে, ২০২৩ সালের মার্চ মাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মরক্কোর অধিনায়ক ও ফরাসি ক্লাব পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি হতে হবে। তবে এই ফুটবলার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।

ওই তরুণীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দো বলেন, এই মামলায় এখন পর্যন্ত দেওয়া প্রতিটি সিদ্ধান্তই অভিযোগকারীর পক্ষে গেছে। ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

২৭ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপে মরক্কো দলের নেতৃত্ব দিচ্ছেন। ভার্সাই আপিল আদালত রায় ঘোষণার পরপরই হাকিমি এক্সে পোস্টে লেখেন, তিনি প্রথম দিন থেকেই এই বিচারের অপেক্ষায় ছিলেন। তবে ফরাসি বিচার ব্যবস্থায় দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত ‘কোর্ট অফ ক্যাসেশন’-এ আপিলের বিষয়ে তার আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০২৩ সালে এক তরুণী অভিযোগ করেছিলেন, প্যারিসে হাকিমির বাসায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তখন ওই তরুণীর বয়স ছিল ২৪ বছর। এরপর ওই বছরের মার্চ মাসে প্যারিসের পশ্চিম উপশহর নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

দীর্ঘ তদন্তের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একজন তদন্তকারী বিচারক মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই বিচারপ্রক্রিয়া বাতিলের জন্য হাকিমি একটি আপিল করেছিলেন, যা আদালত খারিজ করে দিয়েছেন।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..