✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঘানা-ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৯:৩০:০৫ |
বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ শেষ ৩২ নিশ্চিত করার লড়াইয়ে শনিবার মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ঘানা। পয়েন্ট তালিকায় মাত্র এক পয়েন্টের ব্যবধানে থাকা দুই দলের জন্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। তবে সমীকরণে এগিয়ে ঘানা। ড্র করতে পারলেই তারা নিশ্চিত করবে নকআউট পর্বের টিকিট। অন্যদিকে ক্রোয়েশিয়ার সামনে একটাই পথ জয়।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন আন্তে বুদিমির।
এই জয়ে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে জ্লাতকো দালিচের দল। তবে ড্র করলে কোনো লাভ হবে না। কারণ, পয়েন্টে তারা ঘানার নিচেই থাকবে। তাই শেষ ৩২-এ উঠতে হলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হবে। অধিনায়ক লুকা মদরিচ নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি উদযাপন করেছেন জয়ের মাধ্যমে। এবার তার লক্ষ্য দলকে নকআউটে তোলা।

প্রথম ম্যাচে পানামাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত ঘানা। পুরো ম্যাচে মাত্র ২১ দশমিক ২ শতাংশ সময় বলের দখল থাকলেও দুর্দান্ত রক্ষণে ইংল্যান্ডকে কোনো গোল করতে দেয়নি তারা। সেই পারফরম্যান্সে প্রশংসাও কুড়িয়েছে দলটি। বর্তমানে গোল ব্যবধানে শুধু ইংল্যান্ডের নিচে রয়েছে ঘানা। তাই এই ম্যাচে একটি ড্র-ই যথেষ্ট তাদের জন্য। ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছানি দিচ্ছে আফ্রিকার দলটিকে।

ক্রোয়েশিয়া দলে কোনো চোটের সমস্যা নেই। তবে আগের ম্যাচে জয়সূচক গোল করা আন্তে বুদিমিরকে শুরু থেকেই খেলানো হবে কি না, সেটিই কোচের সবচেয়ে বড় সিদ্ধান্ত। অন্যদিকে ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তার পরিবর্তে খেলতে নেমে বেঞ্জামিন আসারে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। তাই এবারও তারই একাদশে থাকার সম্ভাবনা বেশি।

সম্ভাব্য একাদশ

ক্রোয়েশিয়া:
দোমিনিক লিভাকোভিচ; যোসিপ স্তানিসিচ, মারিন পংগ্রাচিচ, যোসিপ শুতালো, যোশকো গভার্দিওল; মাতেও কোভাচিচ, লুকা মদরিচ; মার্টিন বাতুরিনা, মারিও পাসালিচ, ইভান পেরিসিচ; আন্তে বুদিমির।

ঘানা:
বেনজামিন আসারে; স্টিফেন সেনায়া, অ্যারন আদজেতে, জন ওপোকু, গিডিওন মেনসাহ; লরেন্স ইয়েরেঙ্কি, টমাস পার্তে, আবু সিবো; ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়েউ, অঁতোয়ান সেমেনিও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..