✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দেশের হয়ে ইতিহাসে গড়লেন লুকাকু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৮:৫৯:৪৮ |

‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানের জয় পেয়েছে বেলজিয়াম। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ‘রেড ডেভিলস’রা।। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন বেলজিয়ামের রোমেলু লুকাকু।

এর মধ্যে মধ্যে দিয়ে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন এই স্ট্রাইকার। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ছয়টি। তিনি বেলজিয়ামের হয়ে বৈশ্বিক আসরে মার্ক উইলমটসের করা আগের পাঁচ গোলের রেকর্ডটি ছাড়িয়ে গেছেন।

তবে বিশ্বকাপ মিশনে প্রথম দুই ম্যাচে জয়ের মুখ না দেখায় চাপেই ছিল বেলজিয়াম। মিসরের সঙ্গে ১-১ এবং ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করার পর শেষ ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল গ্রুপসেরা হতে। সেই লক্ষ্য পূরণে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেলজিয়াম।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..