✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৪:২৬:০২ |

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশ করেছে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

শনিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, শনিবার চীনা ও রুশ বিমানগুলো পূর্ব সাগর ও দক্ষিণ সাগরের উপর কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (কাডিজ)-এ প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।

সামরিক বাহিনী জানায়, তবে চীনা ও রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমা নয়। এটি মূলত একটি নজরদারি এলাকা, এখানে নিরাপত্তার কারণে আগত বিমানগুলোকে শনাক্ত করা হয়।

সামরিক বিমানগুলোকে সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করতে হয়। তবে এই ধরনের পূর্বঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক নয়। চীন ও রাশিয়া তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

সূত্র : কোরিয়া টাইমস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..