✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

চার বছরে দ্বিগুণ বেড়েছে বিশ্বকাপ ট্রফির দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৬, | ০৯:৩৮:৫০ |
চার বছর আগে কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। মেসি ট্রফি হাতে তোলার সময় সেটির যা দাম ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।

বিশ্বকাপের ট্রফিটি তৈরি হয়েছে ১৮ ক্যারাটের স্বর্ণ দিয়ে। মোট ৪.৯৩ কেজি স্বর্ণ রয়েছে ট্রফিটিতে। সব মিলিয়ে ওজন ৬.১৭৫ কেজি।

বিশ্বব্যাপী সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন, বাণিজ্যের অনিশ্চয়তা এবং গোটা বিশ্বে বিভিন্ন অঞ্চলে চলা যুদ্ধের কারণে স্বর্ণের দাম অনেক বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে বিশ্বকাপের ট্রফির বাজারদরও।

ওই বেসরকারি সংস্থার এক কর্তা বলেছেন, কিছু দিন আগে থেকে সোনার দাম বেশ খানিকটা কমেছে ঠিকই। কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিত্তিতে সোনার এখনও বিকল্প নেই।

যে ফুটবলারেরা বিশ্বকাপ হাতে তোলেন তাদের কাছে সেটি অমূল্য। কিন্তু এই ট্রফিতে যে পরিমাণ সোনা রয়েছে এবং বর্তমান বাজারদর যা, তাতেই বোঝা গিয়েছে গত কয়েক বছরে কী পরিমাণ দাম বেড়েছে।

১৯৭৪ সালে এই ট্রফি তৈরি হয়েছিল ২৫ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় তা ছিল ২ লাখ টাকার কিছু বেশি। কাতার বিশ্বকাপে এই ট্রফির বাজারদর ছিল ২ লক্ষ ৭৭ হাজার ডলার বা ২ কোটি ১৭ লাখ টাকার মতো।

এখন সেটির বাজারদর ৭ লাখ ১৩ হাজার ডলার বা ৬.৭৩ কোটি টাকা। বড় মাপের কোনও প্রতিযোগিতার ট্রফিতেই এত পরিমাণ সোনা থাকে না। ফলে এই বিশ্বকাপ সব দিক থেকেই অন্য মানের।

উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের দাম অনেক কম। যথাক্রমে ১৬ লক্ষ এবং ২১.৫০ লক্ষ টাকা। দু’টিই তৈরি হয়েছে রুপো দিয়ে। আমেরিকায় বর্গ-ওয়ার্নার ট্রফির দাম ১ কোটি টাকার উপরে। এ ছাড়া আরও কিছু ট্রফি রয়েছে যার মূল্যে ১ কোটির কাছাকাছি। কিন্তু বিশ্বকাপের বাজারদরের ধারেকাছে নেই সেগুলি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..