✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের দাম আকাশছোঁয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৬, | ০৯:৩৩:২২ |
বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হতে পারে—এমন সম্ভাবনা জাগার পর টিকিটের বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে।

যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে বসতে যাওয়া সম্ভাব্য এই ম্যাচের টিকিটের দাম ইতোমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বাজারে সবচেয়ে সস্তা টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৯০০ ডলার।

নিচের সারির আসনের টিকিট বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ১০ হাজার ডলারে। আর প্রিমিয়াম আসনের দাম ১৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে। পূর্ণ সূচি প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম প্রায় ১৭৫ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে।

যদিও এখনও ম্যাচটি নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দলই নকআউট পর্বে জায়গা পাওয়ার পথে থাকায় সমর্থকদের মধ্যে আগ্রহ বেড়েই চলেছে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচেও দুটি গোল করেছেন। এতে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

অন্যদিকে শুরুতে ছন্দে না থাকলেও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় ফিরেছেন রোনালদো। সেই ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন।

ফুটবলপ্রেমীদের অনেকের মতে, মেসি-রোনালদোর সম্ভাব্য এই ম্যাচটি হবে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার শেষ অধ্যায়। তবে টিকিটের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে হাজার হাজার সমর্থক হয়তো মাঠে বসে নয়, টেলিভিশনের পর্দায়ই দেখতে বাধ্য হবেন সেই বহুল প্রতীক্ষিত মহারণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..