✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রেকর্ড গড়া ম্যাচেই ফুটবলকে বিদায় জানালেন ওচোয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১৮:২৬:২৪ |

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মেক্সিকোর ৩-০ গোলের জয়ের ম্যাচেই শেষবারের মতো মাঠে নামলেন মেক্সিকোর গোলকিপার ওচোয়া। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। 

৪০ বছর ৩৪৬ দিন বয়সে মাঠে নেমে তিনি বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েন। এর আগে ২০১৮ বিশ্বকাপে ৩৯ বছর ১৩৯ দিন বয়সে ব্রাজিলের বিপক্ষে খেলে এই রেকর্ড গড়েছিলেন রাফা মার্কেস। শুধু এই রেকর্ডই নয়, বিশ্বকাপের ইতিহাসে ছয়টি আসরে খেলা ফুটবলারদের বিরল তালিকাতেও নাম তুলেছেন ওচোয়া। এই তালিকায় আছেন শুধু আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

২০০৬ ও ২০১০ বিশ্বকাপে বদলি গোলরক্ষক হিসেবে দলে থাকলেও ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন ওচোয়া।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে মাতেও চাভেজ, জুলিয়ান কিনিওনেস এবং আলভারো ফিদালগোর গোলে জয় পায় মেক্সিকো। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে ইতিহাস গড়ে স্বাগতিকরা।

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ওচোয়া। তবে চেকিয়ার বিপক্ষে মাঠে নামার পর অনেকের কাছেই এটি তার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। রেকর্ড, অর্জন আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা ক্যারিয়ারের ইতি টেনে তাই বিশ্বকাপের মঞ্চ থেকেই বিদায় নিলেন মেক্সিকোর অন্যতম সেরা গোলরক্ষক।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..