✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ফিফার নতুন নিয়ম, কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেও বিপদে পড়বে পর্তুগাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১৭:৪৭:২৪ |
এবারই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ফলে আগের মতো গ্রুপ পর্বের পরেই রাউন্ড অব ১৬-এর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না এবার। নক-আউট পর্বের প্রথমে লড়বে ৩২টি দল। 

ফিফার নতুন পদ্ধতিতে অনেক বড় দলই এবার কঠিন পরীক্ষার মুখে। এই যেমন আর্জেন্টিনা গ্রুপ (জে) পর্বের শীর্ষস্থান নিশ্চিত করলেও 'এইচ' গ্রুপে স্পেন রানার্স-আপ হলেই শক্তিশালী দল দুটি শেষ ৩২-এই মুখোমুখি হবে। 

কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। দলটি বর্তমানে 'কে' গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে (৪ পয়েন্ট)। পর্তুগালের শেষ ম্যাচ গ্রুপের শীর্ষে থাকা কলম্বিয়ার (৬ পয়েন্ট) বিপক্ষে। আর এই ম্যাচটি পর্তুগাল জিততে না পারলেই নক-আউট পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। 

এখন পর্যন্ত সমীকরণ বলছে, দুইয়ে থেকে পরের রাউন্ডে উঠলেই পর্তুগালের সামনে পড়বে শক্তিশালী ইংল্যান্ড। সেই যাত্রা উত্রে গেলে শেষ ষোলোতেই দেখা হতে পারে স্পেনের সঙ্গে। এরপর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স! 

ফলে এতো কঠিন যাত্রা এড়াতে পর্তুগালকে শেষ ম্যাচে জিততেই হবে। গ্রুপের শীর্ষে থেকে নক-আউট নিশ্চিত করলে পর্তুগাল শেষ ৩২ এর লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে প্যারাগুয়েকে। রাউন্ড অব সিক্সটিনে বেলজিয়ামকে। এরপর কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। 

যদি তাই হয়, তবে প্রথমবার বিশ্বমঞ্চে দেখা হয়ে যাবে দুই কিংবদন্তি মেসি এবং রোনালদোর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..