✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইংল্যান্ড-ঘানা ম্যাচে স্টেডিয়ামেই চলছিল ‘কালো জাদু’?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ২২:৪০:১৮ |

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলেও, ম্যাচ-পরবর্তী আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত বিতর্ক ‘কালো জাদু’ বা আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’।

ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোল করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। বিশেষ করে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন একাধিক সুযোগ পেয়েও জালের দেখা পাননি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে ঘানার সমর্থকরা সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের সাফল্যের জন্য প্রার্থনা করছেন। এই দৃশ্য ঘিরে শুরু হয় নানা জল্পনা ও হাস্যরস।

ম্যাচের আগে ব্রিটিশ একটি গণমাধ্যমে ঘানার এক তান্ত্রিক দাবি করেছিলেন, তিনি হ্যারি কেনকে গোল করতে না দেওয়ার জন্য ‘বিশেষ শক্তি’ প্রয়োগ করবেন। ম্যাচের ফলাফলের সঙ্গে সেই দাবির কাকতালীয় মিল থাকায় বিষয়টি আরও আলোচনায় উঠে আসে।

ম্যাচের শেষ মুহূর্তে নিশ্চিত গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন কেন। তার শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় মিম ও রসিকতার ঝড়।

ম্যাচ শেষে ইংল্যান্ডের মিডফিল্ডার ডেক্লান রাইস হাস্যরসের সুরে বলেন, ‘আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু গোল পাইনি। কে জানে, হয়তো আজ ‘কালো জাদু’ই কাজ করছিল!’

যদিও পুরো ঘটনাটিকে অনেকে নিছক কাকতালীয় ও রসিকতা হিসেবেই দেখছেন, তবুও ম্যাচটি ঘিরে এই অদ্ভুত বিতর্ক ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: সানডে গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..