✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নতুন নিয়ম অমান্য করেও শাস্তি পেলেন না বেলিংহাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১৩:২৪:০৬ |
ফিফার নতুন নিয়ম ভঙ্গ করে মুখ আড়াল করে কথা বলার দায়ে সম্প্রতি শাস্তি পেয়েছেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে এই ঘটনার জন্য লাল কার্ড দেখার পর তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

তবে একই ধরনের ঘটনা ঘটিয়েও কোনো শাস্তির মুখে পড়েননি ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ঘানার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্র হওয়া ম্যাচে বেলিংহামকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখতে দেখা যায়। ফিফার নতুন নিয়ম অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হলেও ম্যাচে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

শুধু একবার নয়, ম্যাচের আরেক পর্যায়েও ঘানার জর্ডান আইয়ুর সঙ্গে কথোপকথনের সময় বেলিংহামের মুখে হাত দেখা যায়। এছাড়া বিরতির আগে ঘানার কোচ কার্লোস কুইরোজের সঙ্গে তাকে বাকবিতণ্ডায় জড়াতেও দেখা গেছে।

অন্যদিকে, গত শনিবার তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার কারণে আলমিরনকে লাল কার্ড দেখানো হয়। সে সময় তুরস্কের খেলোয়াড়রা বিষয়টি রেফারির নজরে আনলে ম্যাচ কর্মকর্তা নতুন নিয়মের আলোকে ব্যবস্থা নেন। এমনকি তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে।

বেলিংহামের ঘটনায় ঘানার কোনো খেলোয়াড় আনুষ্ঠানিক অভিযোগ না করলেও সমালোচকদের মতে, নিয়ম প্রয়োগের দায়িত্ব মূলত রেফারির। তাই একই ধরনের ঘটনায় দুই ফুটবলারের ক্ষেত্রে ভিন্ন আচরণ কেন দেখা গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফলে অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে নতুন নিয়মটি সব খেলোয়াড়ের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। এ নিয়ে ফিফার অবস্থান কী হবে, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..