✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রোমেরোর চোট কতটা গুরুতর, জানালেন স্কালোনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১৩:০২:৪২ |

টানা দুই জয়ে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করা লিওনেল মেসির বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া—সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য গত রাতটা ছিল নিখাদ আনন্দের। 

কিন্তু আনন্দের মাঝেই আর্জেন্টাইনদের বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো। দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

ডালাসে কাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করেন রোমেরো। ৫৭ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের এই সেন্টার ব্যাকের বদলি নামেন নিকোলাস তালিয়াফিকো।

ম্যাচ শেষে স্কালোনি নিশ্চিত করেছেন, ডান হাঁটুতে চোট পাওয়ার কারণে রোমেরোকে তুলে নিয়েছেন তিনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ওর চোট কতটা গুরুতর, তা এখনো জানি না। তবে এ ধরনের সমস্যায় সে আগেও ভুগেছে।

আশা করি, এবারের চোট গুরুতর কিছু নয়। সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, যেকোনো ফুটবলারের জন্য এমন কিছু ভালো ব্যাপার নয়।’

রোমেরোও দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী, ‘এটা গুরুতর কিছু নয়। ৩-৪ দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাব। আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ আগামী রবিবার (২৮ জুন) জর্দানের বিপক্ষে। নকআউট পর্বে খেলা নিশ্চিত হওয়ায় সেই ম্যাচে রোমেরোকে বিশ্রাম দিতে বিকল্পদের ওপর আস্থা রাখতে পারেন স্কালোনি। 

তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন, ‘সে (রোমেরো) যদি নাও থাকে, তাহলে যে খেলবে, সে অবশ্যই ভালো করবে। সবাইকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..