ম্যাচের আগে আর্জেন্টিনার ফুটবলারদের ক্যান্ডি খাওয়ার রহস্য কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ২২:৫২:৪৫ |

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে এখন প্রায় নিয়মিত দৃশ্য লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো ডি পলসহ কয়েকজন ফুটবলার ক্যান্ডি খাচ্ছেন। গতকাল অস্ট্রিয়ার বিপক্ষেও একই দৃশ্য দেখা গেছে। কিন্তু কেন ম্যাচের আগে এই ক্যান্ডি খাওয়ার রেওয়াজ?

ফুটবল দুনিয়ায় ম্যাচ-পূর্ব রুটিন বা কুসংস্কার নতুন কিছু নয়। কেউ গান শোনেন, কেউ বই পড়েন, আবার কেউ নির্দিষ্ট অভ্যাসকে ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে অনুসরণ করেন। আর্জেন্টিনা দলে ক্যান্ডি খাওয়ার এই অভ্যাসও তেমনই এক রীতিতে পরিণত হয়েছে।

জানা গেছে, কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটির মধ্যে ‘সুগুস’ নামের ক্যান্ডি খাওয়ার চল শুরু হয়। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে পারেদেস জানান, এটি শুধু ক্যান্ডি খাওয়া নয়, বরং নির্দিষ্ট রঙ বেছে নেওয়ারও রেওয়াজ রয়েছে। তিনি নিজে নিয়মিতভাবে সাতটি ক্যান্ডি খান, যার মধ্যে চারটি নীল এবং তিনটি হলুদ।

শোনা যায়, কোচ স্কালোনিও এই ক্যান্ডির ভক্ত। ম্যাচের আগে ড্রেসিংরুমে সুগুস ক্যান্ডির ব্যাগ রাখা এখন নিয়মিত ব্যাপার। এক সাক্ষাৎকারে তিনি মজার ছলে বলেন, তিনি লাল রঙের ক্যান্ডি পছন্দ করেন এবং ম্যাচ শুরুর আগে প্রায় ৪০টির মতো ক্যান্ডি খেয়ে ফেলেন।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেও পারেদেস ও ডি পল ক্যান্ডি খেয়েছেন বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন দৈনিক লা ন্যাসিওনাল। ধীরে ধীরে এই অভ্যাস এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক খেলোয়াড়ের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে, এই রুটিন না মানলে ম্যাচে প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..