✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মাঠে নামতে প্রস্তুত নেইমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ২২:৫২:০৪ |

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। টেকটিক্যাল সেশনসহ পুরোপুরি অনুশীলনে অংশ নিয়ে তিনি এখন ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন সতীর্থরা। এতে উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

গ্রুপ ‘সি’-তে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, অন্যদিকে স্কটল্যান্ডের পয়েন্ট ৩।

২০২৩ সালের পর ব্রাজিলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর জাতীয় দলের জার্সিও আর গায়ে ওঠেনি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্লাব ক্যারিয়ারও চোটের কারণে থমকে যায়। সৌদি আরবে সংক্ষিপ্ত সময় কাটানোর পর তিনি ফিরে যান ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। সেখানে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেন তিনি।

তবে ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর ধারাবাহিকভাবে চার ম্যাচও খেলতে পারেননি এই তারকা। এত সমালোচনার মধ্যেও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেন।

দলের প্রথম দুই ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ জয়ের সময় বেঞ্চেই ছিলেন নেইমার। তবে সাম্প্রতিক অনুশীলনে তার উপস্থিতি দলকে নতুন করে আশা জুগিয়েছে।

সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বলেন, ‘সে অনুশীলনে খুব ভালো পারফর্ম করেছে এবং তার তীব্রতা সত্যিই দারুণ। তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে খেলবে কিনা সেটা কোচের সিদ্ধান্ত।’

সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে মনে করছে ব্রাজিল শিবির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..