✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গ্রুপ সেরার লড়াইয়ে রাতে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ২২:৩৮:৪৩ |

উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘এল’ গ্রুপে জমে উঠেছে প্রতিযোগিতা। গ্রুপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়া তলানিতে থাকলেও, ৩ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে ইংল্যান্ড ও ঘানা।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায় বস্টনে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলে নকআউট পর্বে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। সেই ম্যাচে বদলি নেমে গুরুত্বপূর্ণ গোল করেন মার্কাস রাশফোর্ড, তিনি ঘানা ম্যাচের আগে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন।

রাশফোর্ড বলেন, ‘আমরা একটি দল হিসেবে খেলতে চাই। ক্লাব ফুটবলে যেমন একসঙ্গে লড়াই করি, এখানেও সেটাই করতে হবে। সবাই খেলতে চায়, কিন্তু দলীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে, ঘানা তাদের প্রথম ম্যাচে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকান দলটি।

ঘানার কোচ কার্লোস কুইরোজ জানান, ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন,‘বিশ্বকাপে জিততে হলে মূল্য দিতে হয়, আর সেই মূল্য দিতে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত।’ 

সব মিলিয়ে, গ্রুপ সেরার লড়াইয়ে ইংল্যান্ড-ঘানার এই ম্যাচটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ এক দ্বৈরথ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..