✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ২২:৩০:১৬ |

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানিয়েছে, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে। খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা এই তিন দিনে সম্পন্ন হবে।

খামেনির দাফন-অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হাসান হাসানযাদেহ বলেন, শহীদ নেতার প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজার অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হবে। ৬ জুলাই অনুষ্ঠিত হবে দাফন। এ কারণে তেহরান প্রদেশে তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ৪ ও ৫ জুলাই শুধু তেহরানে ছুটি থাকবে। তবে ৬ জুলাই খামেনির দাফনের দিন সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।

খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর মুখে, গত ২৮শে ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।

আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত ৩৬ বছর ছয় মাস এই পদে ছিলেন তিনি। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..