✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় হতাহত ১০ শিক্ষার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৩:৪৭:২৬ |

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানান, ১৫ ও ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী স্কুলের ভেতরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে লেইতে প্রদেশের টাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নিচ্ছে। এ সময় তাদের কান্না ও চিৎকার শোনা যায়। ঘটনার পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সহপাঠীদের দ্বারা নির্যাতন বা বুলিংয়ের শিকার হওয়ার কারণে তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে স্কুলের ভেতরে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের প্রক্রিয়াও চলছে।

গ্রেফতার হওয়া দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে রাজনৈতিক ও লক্ষ্যভিত্তিক সশস্ত্র সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে দেশটির বিভিন্ন অঞ্চলে। সূত্র: রয়টার্স, বিবিসি, আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..