আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজারো মানুষ সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমাবেশে অংশ নিয়ে একটি সংরক্ষিত এলাকায় বিলাসবহুল আবাসন প্রকল্প নির্মাণের প্রতিবাদ জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রকল্পটি এখন দুর্নীতির বিরুদ্ধে জনঅসন্তোষের প্রতীকে পরিণত হয়েছে।
শনিবার হাজার হাজার আলবেনীয় বিক্ষোভকারী রাজধানী তিরানায় মিছিল করে। গত প্রায় তিন সপ্তাহ ধরে ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি অবকাশযাপন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে এটি ছিল অন্যতম বৃহৎ বিক্ষোভ।
মে মাসের শেষ দিক থেকে বিক্ষোভকারীরা প্রতি রাতে একত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল হোটেল নির্মাণের বিরোধিতা করে আসছেন।
