চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১০:৫৮:০৪ |

২০২৬ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে লিওনেল মেসি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে। রোজারিওর এই তারকা নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে একাধিক নতুন মাইলফলক স্পর্শ করেছেন।

আর্জেন্টিনা মেসির নৈপুণ্যে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে পরাজিত করে টানা দুই জয় পেয়েছে। বিশেষ করে ইউরোপিয়ান দল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে কঠিন প্রতিরোধ থাকলেও মেসির দক্ষতায় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই পারফরম্যান্সের মাধ্যমে মেসি একদিনেই একাধিক রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। তার মধ্যে চারটি রেকর্ড বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রথমত, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোল করে তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের পুরোনো রেকর্ড।

দ্বিতীয়ত, বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ জয় নিয়ে এখন তিনি এককভাবে শীর্ষে। এতদিন এই রেকর্ড ছিল ক্লোসার সঙ্গে যৌথভাবে।

তৃতীয়ত, আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচসহ মোট ২৮টি বিশ্বকাপ ম্যাচ খেলে তিনি ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের ২৬ ম্যাচের রেকর্ড।

চতুর্থত, বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ৪৮৯ মিনিট মাঠে খেলে তিনি ছাড়িয়ে গেছেন ইতালির পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিটের রেকর্ড।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে মেসির এই পারফরম্যান্স তাকে আরও একবার বিশ্ব ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..